দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে এক মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তার মুখমণ্ডলসহ শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন।
এ ঘটনায় রাব্বির মা মিনু বেগম বাদী হয়ে সোমবার রাতে নরসিংদী মডেল থানায় মামলা করেছেন। মামলায় নরসিংদী পৌর শহরের বৌয়াকুর এলাকার জাহাঙ্গীর সরকার (৬০) ও তার ছেলে জাহিদ সরকারকে (২৬) আসামি করা হয়েছে।
রাব্বি নরসিংদী পৌর শহরের বেপারিপাড়ার মনির মিয়ার ছেলে। জাহাঙ্গীর সরকার বাজিরমোড় এলাকায় একটি আবাসিক হোটেল পরিচালনা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে জাহাঙ্গীর সরকার বাজিরমোড় এলাকার লাইব্রেরি পট্টিতে অবস্থিত লাইসেন্সধারী দেশীয় মদের দোকানে যান। সেখানে তিনি রাব্বির কাছে ১০ লিটার মদ বিনামূল্যে দাবি করেন। রাব্বি এতে অস্বীকৃতি জানালে জাহাঙ্গীর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জোর করে ১০ লিটার মদ নিয়ে চলে যান।
এর কিছুক্ষণ পর জাহাঙ্গীরের ছেলে জাহিদ কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই দোকানে যান। এ সময় তারা রাব্বিকে খুঁজে বের করে তার শরীরে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দোকানের অন্য কর্মচারীরা পানি দিয়ে আগুন নেভানোর পর রাব্বিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
রাব্বির স্ত্রী নিপা আক্তার বলেন, তার স্বামীর মুখমণ্ডলসহ শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালি পুড়ে যাওয়ার পাশাপাশি ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকেরা তার অবস্থা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
রাব্বির বাবা মনির হোসেন বলেন, তিনি ক্যানসারে আক্রান্ত এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার ছেলেই সংসারের খরচ চালাতেন। ছেলের ওপর এমন হামলার ঘটনায় তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বলেন, বিনামূল্যে মদ না দেওয়ায় এক কর্মচারীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
যে আই